কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1Noun + が + あります/わかります/すきです/じょうずです
আছে, বোঝা, পছন্দ করা, দক্ষ হওয়া — এসব বোঝাতে が Particle ব্যবহৃত হয়।
くるま が あります。
উচ্চারণ: kuruma ga arimasu.
অর্থ: গাড়ি আছে।
わたし は にほんご が わかります。
উচ্চারণ: watashi wa nihongo ga wakarimasu.
অর্থ: আমি জাপানি ভাষা বুঝি।
わたし は うた が じょうず です。
উচ্চারণ: watashi wa uta ga jouzu desu.
অর্থ: আমি গানে পারদর্শী।
নিয়ম 2どんな + Noun
どんな অর্থ কী ধরনের — কাউকে প্রশ্ন করতে ব্যবহৃত হয়, এরপর অবশ্যই Noun বসবে।
どんな スポーツ が すきですか。
উচ্চারণ: donna supootsu ga suki desu ka?
অর্থ: কী ধরনের খেলা পছন্দ কর?
নিয়ম 3よく/だいたい/たくさん/すこし/あまり/ぜんぜん
よく = ভালোভাবে/বেশি, だいたい = মোটামুটি, たくさん = অনেক, すこし = অল্প, あまり ও ぜんぜん = তেমন না/একদমই না (এই দুটোর পরের অংশ Negative হয়)।
にほんご が よく わかります。
উচ্চারণ: nihongo ga yoku wakarimasu.
অর্থ: জাপানি ভাষা ভালো বুঝি।
にほんご が ぜんぜん わかりません。
উচ্চারণ: nihongo ga zenzen wakarimasen.
অর্থ: জাপানি ভাষা একদমই বুঝি না।
নিয়ম 4から (কারণ)
から অর্থ কারণ — কোনো কারণ ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়।
じかん が ありません から、いきません。
উচ্চারণ: jikan ga arimasen kara, ikimasen.
অর্থ: সময় না থাকার কারণে যাব না।
নিয়ম 5どうして
どうして অর্থ কেন — কারণ জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়।
きのう は どうして はやく かえりましたか。
উচ্চারণ: kinou wa doushite hayaku kaerimashita ka?
অর্থ: গতকাল কেন তাড়াতাড়ি বাসায় ফিরেছিলে?
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।