জাপানিজ বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ — Particle (助詞)। এই ১২টা মূল Particle ভালোভাবে বুঝলে বাক্য গঠনের অর্ধেক কাজই হয়ে যায়। শিখুন, তারপর কুইজ দিয়ে যাচাই করুন।
কীভাবে শিখবেন: নিচে N5-এর সবচেয়ে জরুরি ১২টা Particle, তাদের ব্যবহার ও উদাহরণ দেওয়া আছে। সব ভালোভাবে দেখে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে যাচাই করুন — মোট ২০টা প্রশ্ন।
はは — Subject Marker
は Particle-টা অনেকটা ইংরেজির am/is/are-এর মতো কাজ করে।
এটা বাক্যের বিষয় (Subject)-কে নির্দেশ করে, সাধারণত Subject-এর ঠিক পরে বসে।
わたし は さくら です。
উচ্চারণ: watashi wa sakura desu.
অর্থ: আমি সাকুরা।
かれ は ミラー です。
উচ্চারণ: kare wa miraa desu.
অর্থ: সে মিলার।
もも — ও / এছাড়াও
も অর্থ "ও" — যেমন "আমিও", "সেও"।
も বসলে は Particle উঠিয়ে দিতে হয়।
কিছু প্রশ্নবোধক শব্দের (なに, どこ, だれ) পরে も যোগ করলে Verb-টা Negative হয়ে যায় — "কিছুই না", "কোথাও না", "কেউ না" বোঝাতে।
さくらも かいしゃいん です。
উচ্চারণ: sakura mo kaishain desu.
অর্থ: সাকুরাও একজন কোম্পানির চাকরিজীবী।
どこも いきません。
উচ্চারণ: doko mo ikimasen.
অর্থ: কোথাও যাব না।
だれも いません。
উচ্চারণ: dare mo imasen.
অর্থ: কেউই নেই।
のの — র / এর
の অর্থ "র" বা "এর" — দুটো Noun-কে সংযুক্ত করতে মাঝখানে বসে।
これ は わたしの くるまの ほん です。
উচ্চারণ: kore wa watashi no kuruma no hon desu.
অর্থ: এটা আমার গাড়ির বই।
これ は どこの かばん ですか。
উচ্চারণ: kore wa doko no kaban desu ka?
অর্থ: এটা কোথাকার ব্যাগ?
をを — Object Marker
を বাক্যের Object-কে নির্দেশ করে — সাধারণত Transitive Verb-এর ঠিক আগে বসে।
おちゃ を のみます。
উচ্চারণ: ocha wo nomimasu.
অর্থ: চা পান করব।
ごはん を たべたい です。
উচ্চারণ: gohan wo tabetai desu.
অর্থ: খাবার খেতে চাই।
がが — Highlight / নির্দিষ্ট শব্দের সাথে
が কোনো কিছুকে Highlight করতে অথবা নির্দিষ্ট কিছু শব্দের (যেমন ほしい, すき, じょうず) আগে বসে।
কিছু ক্ষেত্রে が বাক্যের মাঝে "কিন্তু" অর্থেও ব্যবহৃত হয় — একটা Positive আর একটা Negative অংশের মাঝখানে বসে।
にほんご が わかります。
উচ্চারণ: nihongo ga wakarimasu.
অর্থ: জাপানি ভাষা বুঝি।
くるま が ほしい です。
উচ্চারণ: kuruma ga hoshii desu.
অর্থ: গাড়ি চাই।
あなた は きれい です が、わるい です。
উচ্চারণ: anata wa kirei desu ga, warui desu.
অর্থ: তুমি সুন্দর কিন্তু খারাপ।
にに — সময়, দেওয়া-নেওয়া, স্থান
নির্দিষ্ট সময় (তারিখ, মাস, বছর, ঘণ্টা) বলার পরে に বসে।
কাউকে কিছু দিলে বা কারো থেকে কিছু নিলে に বসে।
কোনো স্থানে যাওয়া/আসা বোঝাতে に অথবা へ — দুটোই বসতে পারে।
কোনো স্থানে কিছু আছে (います/あります) বোঝাতে সেই স্থানের পরে に বসে।
একটা বাক্যে দুটো Verb থাকলে প্রথমটার ます উঠিয়ে に বসানো হয়।
わたし は まいにち 6じに おきます。
উচ্চারণ: watashi wa mainichi rokuji ni okimasu.
অর্থ: আমি প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠি।
あなたに これ を あげます。
উচ্চারণ: anata ni kore wo agemasu.
অর্থ: আপনাকে এটা দেব।
へや に カメラ が あります。
উচ্চারণ: heya ni kamera ga arimasu.
অর্থ: রুমে ক্যামেরা আছে।
へへ — দিক (এ)
কোনো দিকে যাওয়া, আসা, ফেরা বোঝাতে へ বসে — অর্থাৎ いきます, きます, かえります এর আগে।
スーパー へ いきます。
উচ্চারণ: suupaa e ikimasu.
অর্থ: সুপার মার্কেটে যাব।
うち へ かえります。
উচ্চারণ: uchi e kaerimasu.
অর্থ: বাড়ি ফিরব।
でで — দিয়ে, থেকে, এ
で দিয়ে সাধারণত "দিয়ে", "থেকে", "দ্বারা", "এ" — এই অর্থগুলো বোঝানো হয় (বাহন, স্থান, উপকরণ)।
でんしゃ で いきます。
উচ্চারণ: densha de ikimasu.
অর্থ: ট্রেনে করে যাব।
はし で たべます。
উচ্চারণ: hashi de tabemasu.
অর্থ: চপস্টিক দিয়ে খাব।
えき で ほん を かいます。
উচ্চারণ: eki de hon wo kaimasu.
অর্থ: স্টেশন থেকে বই কিনব।
とと — সাথে / এবং
と দুটো অর্থ বহন করে: (১) সাথে, (২) এবং।
বাক্য দেখে বুঝে নিতে হয় কোনটা প্রযোজ্য — দুই বা তার বেশি Noun-এর মাঝখানে হলে সাধারণত "এবং"।
ともだち と いきます。
উচ্চারণ: tomodachi to ikimasu.
অর্থ: বন্ধুর সাথে যাব।
ほん と くるま が あります。
উচ্চারণ: hon to kuruma ga arimasu.
অর্থ: বই এবং গাড়ি আছে।
から〜までから〜まで — থেকে〜পর্যন্ত
から অর্থ "থেকে", まで অর্থ "পর্যন্ত"।
とうきょう から おおさか まで いきます。
উচ্চারণ: toukyou kara oosaka made ikimasu.
অর্থ: টোকিও থেকে ওসাকা পর্যন্ত যাব।
わたしの がっこう は 9じ から 5じ まで です。
উচ্চারণ: watashi no gakkou wa kuji kara goji made desu.
অর্থ: আমার স্কুল ৯টা থেকে ৫টা পর্যন্ত।
までにまでに — নাগাদ (まで থেকে ভিন্ন)
まで বললে সময় শেষ পর্যন্ত চলতে পারে/নাও পারে। までに বললে ঐ সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে — এটাই পার্থক্য।
かいぎ は 5じ まで おわります。
উচ্চারণ: kaigi wa goji made owarimasu.
অর্থ: মিটিং ৫টা পর্যন্ত (আগে-পরেও শেষ হতে পারে)।
かいぎ は 5じ までに おわります。
উচ্চারণ: kaigi wa goji made ni owarimasu.
অর্থ: মিটিং ৫টার মধ্যেই শেষ হয়ে যাবে (এর বেশি না)।
よりより — তুলনা করা (থেকে/চেয়ে)
より দিয়ে দুটো জিনিসের তুলনা করা হয় — যেটার সাথে তুলনা করা হচ্ছে তার পরে より বসে।
この くるま は あの くるま より きれい です。
উচ্চারণ: kono kuruma wa ano kuruma yori kirei desu.
অর্থ: এই গাড়িটা ঐ গাড়ির চেয়ে সুন্দর।
🔍 গুরুত্বপূর্ণ একটি নিয়ম — で বনাম に/へ
কোনো জায়গায় Direction Verb (いきます/きます/かえります) ছাড়া অন্য কোনো কাজ করলে জায়গার পরে で বসে (例: バスのりば で まっています)।
কোনো জায়গায় যাওয়া/আসা/ফেরা বোঝালে (Direction Verb) জায়গার পরে に অথবは へ বসে, N5-এ へ ব্যবহার করাই ভালো (例: にほん へ いきます)।
কোনো জায়গায় কিছু আছে বোঝালে (います/あります) জায়গার পরে に বসে (例: へや に ほん が あります)।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।