কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1Noun + が + あります/います
কোনো বস্তু বা প্রাণীর অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।
জড় বস্তুর ক্ষেত্রে あります, প্রাণীর ক্ষেত্রে います।
コンピューター が あります。
উচ্চারণ: konpyuutaa ga arimasu.
অর্থ: কম্পিউটার আছে।
いぬ が います。
উচ্চারণ: inu ga imasu.
অর্থ: কুকুর আছে।
নিয়ম 2Noun(Place) + に + Noun + が + あります/います
কোনো জায়গায় কী আছে তা বলতে — জায়গা+に, তারপর যা আছে তা+が, তারপর あります/います।
"কী আছে" জিজ্ঞাসা করতে なに, "কে আছে" জিজ্ঞাসা করতে だれ ব্যবহৃত হয়, দুটোর পরেই が বসে।
わたしの へや に いす が あります。
উচ্চারণ: watashi no heya ni isu ga arimasu.
অর্থ: আমার রুমে চেয়ার আছে।
へや に なに が ありますか。
উচ্চারণ: heya ni nani ga arimasu ka?
অর্থ: রুমে কী আছে?
নিয়ম 3Noun + は + Place + に + あります/います
নিয়ম-২ এর মতোই, শুধু জায়গা ও বস্তুর ক্রম উল্টো। "ঐ বস্তুটা কোথায় আছে" বোঝাতে ব্যবহৃত হয়।
ミラーさん は じむしょ に います。
উচ্চারণ: miraa-san wa jimusho ni imasu.
অর্থ: মিলার অফিসে আছেন।
ミラーさん は どこに いますか。
উচ্চারণ: miraa-san wa doko ni imasu ka?
অর্থ: মিলার কোথায় আছেন?
নিয়ম 4Noun(1) + の + Noun(2) — অবস্থান বোঝাতে
কোনো জিনিসের সাপেক্ষে (সামনে, ভেতরে, পাশে) আরেকটার অবস্থান বলতে ব্যবহৃত হয়।
うち の まえ に にわ が あります。
উচ্চারণ: uchi no mae ni niwa ga arimasu.
অর্থ: বাড়ির সামনে বাগান আছে।
নিয়ম 5Noun(1) + や + Noun(2)
এখানে や অর্থ "এবং" — অনেক জিনিসের মধ্যে ২-৩টা নাম উল্লেখ করে বাকি আছে বোঝাতে ব্যবহৃত হয় (など যোগ করা যায়)।
はこの なかに てがみ や えんぴつ など が あります。
উচ্চারণ: hako no naka ni tegami ya empitsu nado ga arimasu.
অর্থ: বাক্সের ভেতরে চিঠি, পেন্সিল, আর অন্যান্য জিনিস আছে।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।