Latest News
オンライン学習・練習

Grammar Lesson 11

জিনিস/মানুষ গণনা, どのくらい, ぐらい, だけ

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 গণনার মূল ধারণা — ひとつ, ふたつ... / ひとり, ふたり...
  • সাধারণ জিনিস গণনায়: ひとつ(১টা), ふたつ(২টা)...
  • মানুষ গণনায়: ひとり(১জন), ふたり(২জন) — এরপর থেকে নিয়মমাফিক ~にん (৩ জন = さんにん, তবে ৪ জন = よにん, よん না)।
  • মাস গণনায় か যোগ হয়: いっかげつ(১ মাস)... কিন্তু মাসের নাম বলতে がつ ব্যবহৃত হয়, গণনায় げつ।
りんご を よっつ かいました。
উচ্চারণ: ringo wo yottsu kaimashita.
অর্থ: ৪টা আপেল কিনেছিলাম।
にほんの せんせい が ふたり います。
উচ্চারণ: nihon no sensei ga futari imasu.
অর্থ: দুইজন জাপানি শিক্ষক আছেন।
নিয়ম ​2 いくつ / どのくらい / ぐらい
  • いくつ = কতটি (গণনায় প্রশ্ন)।
  • どのくらい = কত সময় (সময়কাল নিয়ে প্রশ্ন)।
  • ぐらい = প্রায়।
りんご を いくつ かいましたか。
উচ্চারণ: ringo wo ikutsu kaimashita ka?
অর্থ: কয়টা আপেল কিনেছিলে?
おおさか から とうきょう まで どのくらい かかりますか。
উচ্চারণ: oosaka kara toukyou made donokurai kakarimasu ka?
অর্থ: ওসাকা থেকে টোকিও পর্যন্ত কত সময় লাগবে?
1じかん ぐらい かかります。
উচ্চারণ: ichijikan gurai kakarimasu.
অর্থ: প্রায় এক ঘণ্টা লাগবে।
নিয়ম ​3 Quantifier(Time period) + に + かい + Verb
  • নির্দিষ্ট সময়ের মধ্যে কতবার কিছু করা হয় তা বলতে ব্যবহৃত হয়।
1かげつに さんかい えいが を みます。
উচ্চারণ: ikkagetsu ni sankai eiga wo mimasu.
অর্থ: এক মাসে তিনবার সিনেমা দেখি।
নিয়ম ​4 Quantifier + だけ/Noun + だけ
  • だけ অর্থ শুধু বা মাত্র।
1じかん だけ べんきょうしました。
উচ্চারণ: ichijikan dake benkyoushimashita.
অর্থ: এক ঘণ্টা মাত্র পড়াশোনা করেছি।
やすみ は きんようび だけ です。
উচ্চারণ: yasumi wa kinyoubi dake desu.
অর্থ: শুক্রবার শুধু বন্ধ।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (12) →