কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1Noun + を + Transitive Verb
Transitive Verb মানে সক্রিয় কাজ (কোনো কিছুর উপর প্রভাব ফেলে এমন কাজ)।
Transitive Verb-এর আগে を Particle বসে।
ジュース を のみます。
উচ্চারণ: juusu wo nomimasu.
অর্থ: জুস পান করব।
ほん を よみます。
উচ্চারণ: hon wo yomimasu.
অর্থ: বই পড়ব।
নিয়ম 2Noun + を + します
します অর্থ করা — এর আগেও を Particle বসে।
サッカー を します。
উচ্চারণ: sakkaa wo shimasu.
অর্থ: ফুটবল খেলব।
নিয়ম 3なに + を + しますか
なに অর্থ কী — এই গঠন দিয়ে কাউকে প্রশ্ন করা হয়।
にちようび なに を しますか。
উচ্চারণ: nichiyoubi nani wo shimasu ka?
অর্থ: রবিবার কী করবে?
নিয়ম 4なん এবং なに
দুটোরই অর্থ "কী", তবে なに-এর পরে が/も/を বসে, বাকি সব Particle-এর আগে なん বসে।
なんで とうきょう へ いきますか。
উচ্চারণ: nande toukyou e ikimasu ka?
অর্থ: কেন টোকিও যাবে?
なにで とうきょう へ いきますか。
উচ্চারণ: nani de toukyou e ikimasu ka?
অর্থ: কী দিয়ে টোকিও যাবে?
নিয়ম 5Noun(Place) + で + Verb
এখানে で অর্থ "থেকে" — Lesson-5 এর নিয়ম-৩ এর ব্যবহারের সাথে সম্পর্কিত।
えき で しんぶん を かいます。
উচ্চারণ: eki de shimbun wo kaimasu.
অর্থ: স্টেশন থেকে পেপার কিনব।
নিয়ম 6Verb + ませんか
কাউকে একসাথে কিছু করতে আমন্ত্রণ জানাতে Verb-এর ます উঠিয়ে ませんか যোগ করা হয়।
いっしょに とうきょう へ いきませんか。
উচ্চারণ: issho ni toukyou e ikimasen ka?
অর্থ: একসাথে টোকিও যাবেন কি?
নিয়ম 7Verb + ましょう
জোর দিয়ে ইতিবাচকভাবে কাউকে আমন্ত্রণ জানাতে (Let's) Verb-এর ます উঠিয়ে ましょう যোগ করা হয়।
ちょっと やすみましょう。
উচ্চারণ: chotto yasumimashou.
অর্থ: চলো একটু বিরতি নিই।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।