Latest News
オンライン学習・練習

Grammar Lesson 7

দিয়ে করা (で), あげます/もらいます, もう + Past

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Noun(Tools/Means) + で + Verb
  • কোনো যন্ত্র বা জিনিস ব্যবহার করে কিছু করা বোঝাতে で Particle ব্যবহৃত হয়।
  • কোনো ভাষা দিয়ে কিছু করা বোঝাতেও で ব্যবহৃত হয়।
はしで たべます。
উচ্চারণ: hashi de tabemasu.
অর্থ: চপস্টিক দিয়ে খাব।
にほんご で えいが を みます。
উচ্চারণ: nihongo de eiga wo mimasu.
অর্থ: জাপানি ভাষায় সিনেমা দেখব।
নিয়ম ​2 Word/Sentence + は + ~ご + で + なんですか
  • এক ভাষার শব্দকে অন্য ভাষায় কী বলে, তা জিজ্ঞাসা করতে এই গঠন ব্যবহার হয়।
Thank you は にほんご で なんですか。
উচ্চারণ: Thank you wa nihongo de nan desu ka?
অর্থ: "Thank you"-কে জাপানিজে কী বলে?
নিয়ম ​3 Noun1(Person) + に + Noun2 + を + あげます
  • কাউকে কিছু দেওয়া বোঝাতে に (কে) Particle ব্যবহৃত হয়, সাথে あげます (দেওয়া) / おしえます (শেখানো) / かします (ধার দেওয়া)।
さくらさん に はな を あげます。
উচ্চারণ: sakura-san ni hana wo agemasu.
অর্থ: সাকুরাকে ফুল দেব।
নিয়ম ​4 Noun1(Person) + に + Noun2 + を + もらいます
  • নিয়ম-৩ এর মতোই কিন্তু বিপরীত — এখানে に অর্থ "থেকে"। সাথে もらいます (পাওয়া) / かります (ধার নেওয়া) / ならいます (শেখা)।
  • প্রতিষ্ঠান/স্কুল/কোম্পানি থেকে কিছু পেলে に নয়, から ব্যবহৃত হয়।
がくせい は せんせい に えいご を ならいます。
উচ্চারণ: gakusei wa sensei ni eigo wo naraimasu.
অর্থ: ছাত্র শিক্ষকের কাছ থেকে ইংরেজি শেখে।
ぎんこう から おかね を かりました。
উচ্চারণ: ginkou kara okane wo karimashita.
অর্থ: ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি।
নিয়ম ​5 もう + Verb ました
  • もう অর্থ ইতোমধ্যে (Already) — Past Form Verb-এর সাথে ব্যবহৃত হয়।
もう にもつ を おくりましたか。
উচ্চারণ: mou nimotsu wo okurimashita ka?
অর্থ: মালামালগুলো কি ইতোমধ্যে পাঠিয়েছ?
いいえ、まだです。
উচ্চারণ: iie, mada desu.
অর্থ: না, এখনো পাঠাইনি।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (8) →