Latest News
オンライン学習・練習

Grammar Lesson 5

যাওয়া-আসা-ফেরা, যানবাহন দিয়ে যাওয়া, と (সাথে), いつ

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Noun(Place) + へ + いきます/きます/かえります
  • へ একটি Particle, মূল উচ্চারণ "হে", কিন্তু Particle হিসেবে বসলে উচ্চারণ হয় "え" (এ)।
  • কোনো স্থানে যাওয়া/আসা/ফিরে আসা বোঝাতে ঐ স্থানের পরে へ Particle বসে।
きょうと へ いきます。
উচ্চারণ: kyouto e ikimasu.
অর্থ: আমি কিয়োতো যাব।
にほん へ きます。
উচ্চারণ: nihon e kimasu.
অর্থ: আমি জাপানে আসছি।
うち へ かえります。
উচ্চারণ: uchi e kaerimasu.
অর্থ: আমি বাড়ি ফিরব।
নিয়ম ​2 どこ「へ」も + いきません/いきませんでした
  • も দিয়ে Verb-কে না-বোধক করলে へ Optional হয়ে যায় — "どこへも" এবং "どこも" দুটোই বলা যায় (দ্বিতীয়টা বেশি প্রচলিত)।
どこ[へ]も いきません。
উচ্চারণ: doko [e] mo ikimasen.
অর্থ: আমি কোথাও যাব না।
নিয়ম ​3 Noun(Vehicle) + で + いきます/きます/かえります
  • কোনো বাহন দিয়ে কোথাও যাওয়া বোঝাতে ঐ বাহনের পরে で Particle বসে।
  • পায়ে হেঁটে গেলে কোনো Particle বসে না।
でんしゃ で いきます。
উচ্চারণ: densha de ikimasu.
অর্থ: ট্রেনে করে যাব।
নিয়ম ​4 Noun(Person/Animal) + と + Verb
  • এখানে と অর্থ "সাথে" — পরিবার, মানুষ বা প্রাণীর সাথে বোঝাতে ব্যবহৃত হয়।
  • একা একা যাওয়া বোঝালে と বসে না।
かぞく と にほん へ きました。
উচ্চারণ: kazoku to nihon e kimashita.
অর্থ: পরিবারের সাথে জাপান এসেছি।
ひとりで とうきょう へ いきます。
উচ্চারণ: hitoride toukyou e ikimasu.
অর্থ: একা একা টোকিও যাব।
নিয়ম ​5 いつ
  • いつ অর্থ কখন — সময় নিয়ে প্রশ্ন করতে ব্যবহৃত হয়।
いつ にほん へ きましたか。
উচ্চারণ: itsu nihon e kimashita ka?
অর্থ: কখন জাপানে এসেছ?
たんじょうび は いつ ですか。
উচ্চারণ: tanjoubi wa itsu desu ka?
অর্থ: তোমার জন্মদিন কবে?
নিয়ম ​6 ~よ
  • কোনো উত্তরে একদম নিশ্চিত থাকলে বাক্যের শেষে よ যোগ করা হয়।
つぎの、ふつうですよ。
উচ্চারণ: tsugi no, futsuu desu yo.
অর্থ: পরের ট্রেনটা লোকাল হবে (নিশ্চিতভাবে)।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (6) →