Latest News
オンライン学習・練習

Grammar Lesson 4

সময় বলা, ます Form (present/past), から~まで, と, ね

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 いま + じ + ふん + です
  • じ ঘণ্টা বোঝায়, ふん/ぷん মিনিট বোঝায়।
  • ২,৫,৭,৯ মিনিট বলতে ふん বসে; ১,৩,৪,৬,৮,১০ মিনিট বলতে ぷん বসে।
  • ১,৬,৮,১০ মিনিটে উচ্চারণ একটু ভিন্ন হয়: いっぷん, ろっぷん, はっぷん, じゅっぷん — মুখস্থ রাখা ভালো।
  • কয়টা বাজে জিজ্ঞাসা করতে じ-এর আগে なん বসে (なんじ)।
いま なんじ ですか。
উচ্চারণ: ima nanji desu ka?
অর্থ: এখন কয়টা বাজে?
いま 10じ 50ぷん です。
উচ্চারণ: ima juuji gojuppun desu.
অর্থ: এখন ১০টা বেজে ৫০ মিনিট।
নিয়ম ​2 Verb ます/ません/ました/ませんでした
  • ます থাকলে সেটা Verb এবং বাক্যটি Present বা Future।
  • জাপানিজ ভাষায় Tense দুই ধরনের: (১) Present/Future (২) Past — বাংলার তিন ধরনের মতো নয়।
  • ます = হ্যাঁ-বোধক Present/Future, ません = না-বোধক Present/Future, ました = হ্যাঁ-বোধক Past, ませんでした = না-বোধক Past।
わたしは パン を たべます。
উচ্চারণ: watashi wa pan wo tabemasu.
অর্থ: আমি রুটি খাই বা খাব।
わたしは パン を たべません。
উচ্চারণ: watashi wa pan wo tabemasen.
অর্থ: আমি রুটি খাই না বা খাবো না।
わたしは パン を たべました。
উচ্চারণ: watashi wa pan wo tabemashita.
অর্থ: আমি রুটি খেয়েছিলাম।
わたしは パン を たべませんでした。
উচ্চারণ: watashi wa pan wo tabemasendeshita.
অর্থ: আমি রুটি খাইনি।
নিয়ম ​3 Verb + そうです এর ব্যবহার
  • Verb নিয়ে প্রশ্ন করলে সেই Verb দিয়েই উত্তর দিতে হয় (そうです দিয়ে না)।
きのう べんきょうしましたか。
উচ্চারণ: kinou benkyoushimashita ka?
অর্থ: গতকাল কি পড়াশোনা করেছিলে?
はい、べんきょうしました。
উচ্চারণ: hai, benkyoushimashita.
অর্থ: হ্যাঁ, পড়েছিলাম।
নিয়ম ​4 Noun(Time) + に + Verb
  • に একটি Particle — নির্দিষ্ট দিন, তারিখ, সময়, মাস, বছরের পরে বসে।
  • নিচের শব্দগুলোর পরে に বসে না: きょう, あした, あさって, きのう, おととい, けさ, こんばん, いま, まいあさ, まいにち, せんしゅう, らいしゅう, ことし, らいねん।
  • ~ようび, あさ, ひる, ばん, よる — এদের পরে に বসানো Optional।
わたし は まいにち 6じ に おきます。
উচ্চারণ: watashi wa mainichi rokuji ni okimasu.
অর্থ: আমি প্রতিদিন ৬টায় ঘুম থেকে উঠি।
かようび(に)はたらきます。
উচ্চারণ: kayoubi (ni) hatarakimasu.
অর্থ: মঙ্গলবার কাজ করব।
নিয়ম ​5 Noun(1) + から + Noun(2) + まで
  • から অর্থ শুরু বা থেকে, まで অর্থ শেষ বা পর্যন্ত।
わたしは 9じ から 5じ まで べんきょうします。
উচ্চারণ: watashi wa kuji kara goji made benkyoushimasu.
অর্থ: আমি ৯টা থেকে ৫টা পর্যন্ত পড়াশোনা করি।
নিয়ম ​6 Noun(1) + と + Noun(2)
  • と অর্থ এবং।
どようび と にちようび は ぎんこう やすみ です。
উচ্চারণ: doyoubi to nichiyoubi wa ginkou yasumi desu.
অর্থ: শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ।
নিয়ম ​7 ~ね
  • বাক্যের শেষে বসে, সহানুভূতি প্রকাশ করতে ব্যবহার হয় (তাই না? জাতীয়)।
まいにち 11じ まで べんきょうします。
উচ্চারণ: mainichi juuichiji made benkyoushimasu.
অর্থ: আমি প্রতিদিন ১১টা পর্যন্ত পড়ি।
たいへんですね。
উচ্চারণ: taihen desu ne.
অর্থ: বেশ কষ্টকর, তাই না।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (5) →