Latest News
オンライン学習・練習

Grammar Lesson 3

ここ/そこ/あそこ, こちら/そちら/あちら, どこ/どちら

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 (ここ/そこ/あそこ) — (こちら/そちら/あちら)
  • ここ/そこ/あそこ অর্থ এখানে/ওখানে/ঐখানে।
  • এদের ভদ্র রূপ こちら/そちら/あちら, অর্থ এদিকে/ওদিকে/ঐদিকে।
  • এগুলোও বক্তার কাছে/শ্রোতার কাছে/উভয়ের থেকে দূরে অনুযায়ী ব্যবহৃত হয়।
ここ は わたしの うち です。
উচ্চারণ: koko wa watashi no uchi desu.
অর্থ: এখানে আমার বাড়ি।
こちら は きょうしつ です。
উচ্চারণ: kochira wa kyoushitsu desu.
অর্থ: এইদিকে ক্লাসরুম।
নিয়ম ​2 Noun + は + Place + です
  • কোনো কিছু নির্দিষ্ট একটা জায়গায় আছে বা অবস্থান করছে — এমন বোঝাতে এই গঠন ব্যবহার হয়।
さくらさん は きょうしつ です。
উচ্চারণ: sakura-san wa kyoushitsu desu.
অর্থ: সাকুরা ক্লাসরুমে আছেন।
カメラ は じむしょ です。
উচ্চারণ: kamera wa jimusho desu.
অর্থ: ক্যামেরা অফিসে আছে।
নিয়ম ​3 どこ / どちら
  • どこ অর্থ কোথায়। এর ভদ্র রূপ どちら, অর্থ কোনদিকে।
  • কোনো জায়গা কোথায় বা কোনদিকে তা জানতে/জিজ্ঞাসা করতে どこ/どちら ব্যবহৃত হয়।
トイレ は どこ ですか。
উচ্চারণ: toire wa doko desu ka?
অর্থ: টয়লেট কোথায় আছে?
さくらさん は どちら ですか。
উচ্চারণ: sakura-san wa dochira desu ka?
অর্থ: সাকুরা কোনদিকে আছেন?
নিয়ম ​4 Noun + の + Noun
  • এটা Lesson-2 এর নিয়ম-৬ এর হুবহু একই — আবার দেখে নিন প্রয়োজনে।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (4) →