Latest News
オンライン学習・練習

Grammar Lesson 24

くれます, て Form + あげます/もらいます/くれます

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 くれます
  • くれます অর্থও "দেওয়া" (Give), কিন্তু শুধু তখনই ব্যবহৃত হয় যখন নিজেকে বা নিজের পরিবারের কাউকে কিছু দেওয়া হয়।
ミラーさん は わたし に はな を くれました。
উচ্চারণ: miraa-san wa watashi ni hana wo kuremashita.
অর্থ: মিলার আমাকে ফুল দিয়েছিলেন।
নিয়ম ​2 Verb て Form + あげます/もらいます/くれます
  • কেউ কারো দ্বারা উপকৃত হলে এই গঠন ব্যবহৃত হয়।
  • あげます: বক্তা/Subject থেকে অন্য কেউ সুবিধা পেলে।
  • もらいます: বক্তা/Subject অন্য কারো থেকে সুবিধা পেলে।
  • くれます: শুধু বক্তা নিজে (বা নিজের পরিবার) কারো কাছ থেকে সাহায্য/সুবিধা পেলে।
わたし は さくらさん に ほん を かして あげました。
উচ্চারণ: watashi wa sakura-san ni hon wo kashite agemashita.
অর্থ: আমি সাকুরাকে বই ধার দিয়েছিলাম।
わたしの ひっこし を てつだって くれます。
উচ্চারণ: watashi no hikkoshi wo tetsudatte kuremasu.
অর্থ: সে আমার বাসা বদলে সাহায্য করে।
নিয়ম ​3 Noun(1) + は + Noun(2) + が + Verb
  • নির্দিষ্ট কোনো গঠন নেই — যেকোনো Noun ও Verb দিয়ে এই প্যাটার্নে বাক্য তৈরি করা যায়।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (25) →