কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1Plain Past Form + ら + Main Clause
"যদি" অর্থে ব্যবহৃত হয় — Plain Past Form-এর সাথে ら যোগ হয়।
おかね が あったら、りょこうします。
উচ্চারণ: okane ga attara, ryokoushimasu.
অর্থ: যদি টাকা থাকে, তাহলে ভ্রমণ করব।
じかん が なかったら、えいが を みません。
উচ্চারণ: jikan ga nakattara, eiga wo mimasen.
অর্থ: যদি সময় না থাকে, তাহলে সিনেমা দেখব না।
নিয়ম 2Verb た Form + ら + Main Clause
একই নিয়ম, শুধু Verb-এর ক্ষেত্রে — অর্থ হয় "যখন/একবার/পরে" (When/Once/After)।
うちへ かえったら、すぐ シャワー を あびます。
উচ্চারণ: uchi e kaettara, sugu shawaa wo abimasu.
অর্থ: বাড়িতে পৌঁছানোর পর সাথে সাথে গোসল করব।
নিয়ম 3Verb て Form/ない Form[なくて]/い-Adj[くて]/な-Adj[で]/Noun[で]+ も + Main Clause
এটা নিয়ম-১ এর বিপরীত — "যদিও... তবুও..." অর্থ বোঝায়।
おかね が あっても、りょこう しません。
উচ্চারণ: okane ga attemo, ryokou shimasen.
অর্থ: যদিও টাকা আছে, তবুও ভ্রমণ করব না।
べんりでも、パソコン を つかいません。
উচ্চারণ: benri demo, pasokon wo tsukaimasen.
অর্থ: যদিও সুবিধাজনক, তবুও কম্পিউটার ব্যবহার করব না।
নিয়ম 4もし[~たら]
もし অর্থ "যদি" — たら-যুক্ত বাক্যের শুরুতে বসিয়ে জোর দেওয়া হয়।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।