Latest News
オンライン学習・練習

Grammar Lesson 2

これ/それ/あれ, この/その/あの, そうです — জিনিসপত্র চেনা

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 (これ/それ/あれ)+ は + Noun + です。
  • これ/それ/あれ অর্থ এটা/ওটা/ঐটা — সাধারণত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
  • যে জিনিস বক্তার কাছে থাকে তার ক্ষেত্রে これ, শ্রোতার কাছে থাকলে それ, দুজনের থেকেই দূরে থাকলে あれ বসে।
これ は なん ですか。
উচ্চারণ: kore wa nan desu ka?
অর্থ: এটা কী?
それ は ほん です。
উচ্চারণ: sore wa hon desu.
অর্থ: ওইটা বই।
あれ は えんぴつ です。
উচ্চারণ: are wa empitsu desu.
অর্থ: ঐটা পেন্সিল।
নিয়ম ​2 この + Noun / その + Noun / あの + Noun
  • この/その/あの অর্থ এই/ওই/ঐ — বস্তু এবং প্রাণী দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
  • এই তিনটাও বক্তার কাছে/শ্রোতার কাছে/উভয়ের থেকে দূরে — এই একই নিয়মে ব্যবহৃত হয় (নিয়ম-১-এর মতো)।
  • এই তিনটার পরে অবশ্যই একটা Noun বসবে, তারপর Particle।
この ほん は わたしの です。
উচ্চারণ: kono hon wa watashi no desu.
অর্থ: এই বইটা আমার।
その かばん は だれの ですか。
উচ্চারণ: sono kaban wa dare no desu ka?
অর্থ: ওই ব্যাগটা কার?
あの かばん は わたしの です。
উচ্চারণ: ano kaban wa watashi no desu.
অর্থ: ঐ ব্যাগটা আমার।
নিয়ম ​3 そうです
  • অর্থ "That's right" — এটা ঠিক বা তাই। হ্যাঁ-বোধক উত্তর দিতে ব্যবহৃত হয়।
  • উত্তর Negative হলে ちがいます (ভুল) ব্যবহার করা হয়।
それ は ほん ですか。 はい、そうです。
উচ্চারণ: sore wa hon desu ka? hai, sou desu.
অর্থ: এটা কি বই? হ্যাঁ, এটা বই।
いいえ、ちがいます。 じしょ です。
উচ্চারণ: iie, chigaimasu. jisho desu.
অর্থ: না, ভুল। এটা ডিকশনারি।
নিয়ম ​4 ~か、~か
  • একই সাথে দুটো বিকল্প নিয়ে প্রশ্ন করতে (এটা কি A, নাকি B?) দুটো বিকল্পের পরেই か বসে।
これ は じしょ ですか、ほん ですか。
উচ্চারণ: kore wa jisho desu ka, hon desu ka?
অর্থ: এটা কি ডিকশনারি, নাকি বই?
নিয়ম ​5 お~
  • কিছু শব্দকে Polite (ভদ্র) করতে শব্দের আগে お যোগ করা হয়।
[お]くに
উচ্চারণ: [o]kuni
অর্থ: দেশ (ভদ্র রূপ)
[お]なまえは?
উচ্চারণ: [o]namae wa?
অর্থ: আপনার নাম কী?
নিয়ম ​6 Noun + の + Noun
  • এটা Lesson-1 এর নিয়ম-৫ এর মতোই — "র" বা "এর" অর্থ বোঝাতে ব্যবহৃত হয়।
これ は コンピューター の ほん です。
উচ্চারণ: kore wa konpyuutaa no hon desu.
অর্থ: এটা কম্পিউটারের বই।
それ は わたしの ほん です。
উচ্চারণ: sore wa watashi no hon desu.
অর্থ: ওইটা আমার বই।
নিয়ম ​7 そうですか
  • বাংলা অর্থ "তাই নাকি" — নতুন কিছু শুনে বা জেনে এই শব্দটি ব্যবহার করা হয়।
これ は わたしの うち です。 そうですか。
উচ্চারণ: kore wa watashi no uchi desu. sou desu ka.
অর্থ: এটা আমার বাড়ি। — তাই নাকি।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (3) →