Latest News
オンライン学習・練習

Grammar Lesson 18

Dictionary Form বানানো, পারা (できます), まえに (আগে)

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Verb-এর Dictionary Form বানানোর নিয়ম
  • Group-1: い-কার বর্ণ を う-কারে বদলানো হয় (かきます→かく)।
  • Group-2: ます উঠিয়ে শুধু る বসে (たべます→たべる)।
  • Group-3: ます উঠিয়ে う-কার + る বসে (します→する); きます ব্যতিক্রম → くる।
よみます → よむ
উচ্চারণ: yomimasu → yomu
অর্থ: পড়া (Dictionary Form)
みます → みる
উচ্চারণ: mimasu → miru
অর্থ: দেখা (Dictionary Form)
নিয়ম ​2 (১) Noun + が + できます (২) Verb Dictionary Form + こと が + できます
  • দুটোরই অর্থ "পারা", কিন্তু (১) শুধু Noun দিয়ে সংক্ষেপে বলে (আমি গান পারি), আর (২) Noun+Verb দিয়ে বিস্তারিত বলে (আমি গান গাইতে পারি)।
わたし は にほんご が できます。
উচ্চারণ: watashi wa nihongo ga dekimasu.
অর্থ: আমি জাপানি ভাষা পারি।
わたし は にほんご を はなす こと が できます。
উচ্চারণ: watashi wa nihongo wo hanasu koto ga dekimasu.
অর্থ: আমি জাপানি ভাষায় কথা বলতে পারি।
নিয়ম ​3 わたしの しゅみ は + Noun/V-Dictionary Form + こと + です
  • নিজের শখ প্রকাশ করতে ব্যবহৃত হয় — নিয়ম-২ এর মতোই সংক্ষিপ্ত/বিস্তারিত রূপ থাকে।
わたしの しゅみ は サッカー を する こと です。
উচ্চারণ: watashi no shumi wa sakkaa wo suru koto desu.
অর্থ: আমার শখ ফুটবল খেলা।
নিয়ম ​4 Verb(1)Dictionary + まえに + Verb(2) / Noun + の + まえに + Verb(2) / Quantifier + まえに + Verb(2)
  • まえに অর্থ আগে — কোনো কাজের আগে অন্য কাজ করা, অথবা নির্দিষ্ট সময় আগে কিছু ঘটেছে বোঝাতে ব্যবহৃত হয়।
にほん へ くる まえに、にほんご を べんきょうしました。
উচ্চারণ: nihon e kuru mae ni, nihongo wo benkyoushimashita.
অর্থ: জাপানে আসার আগে জাপানি ভাষা পড়েছিলাম।
しょくじの まえに、て を あらいます。
উচ্চারণ: shokuji no mae ni, te wo araimasu.
অর্থ: খাবারের আগে হাত ধোব।
নিয়ম ​5 なかなか / ぜひ
  • なかなか অর্থ "সহজে না" — সবসময় Negative বাক্যে বসে। ぜひ অর্থ "যেকোনো মূল্যে/অবশ্যই" — কোনো ইচ্ছা প্রকাশে ব্যবহৃত হয়।
にほん では なかなか、うま を みる こと が できません。
উচ্চারণ: nihon dewa nakanaka, uma wo miru koto ga dekimasen.
অর্থ: জাপানে ঘোড়া দেখা সহজ না।
ぜひ にほん へ いきたい です。
উচ্চারণ: zehi nihon e ikitai desu.
অর্থ: অবশ্যই জাপান যেতে চাই।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (19) →