Latest News
オンライン学習・練習

Grammar Lesson 19

た Form বানানো, অভিজ্ঞতা (たことがあります), たり~たりします, なります

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Verb-এর た Form বানানোর নিয়ম
  • て Form-এর মতোই নিয়ম, শুধু て/で-এর জায়গায় た/だ বসে।
かいます → かって → かった
উচ্চারণ: kaimasu → katte → katta
অর্থ: কেনা (て Form → た Form)
のみます → のんで → のんだ
উচ্চারণ: nomimasu → nonde → nonda
অর্থ: পান করা (て Form → た Form)
নিয়ম ​2 Verb た Form + こと が + あります
  • কোনো কিছুর অভিজ্ঞতা আছে বোঝাতে ব্যবহৃত হয়।
うまに のった こと が あります。
উচ্চারণ: uma ni notta koto ga arimasu.
অর্থ: ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে।
নিয়ম ​3 Verb(1) た Form り、Verb(2) た Form り、+ します
  • একাধিক কাজের মধ্যে থেকে কয়েকটা উদাহরণ হিসেবে বলতে ব্যবহৃত হয় (て Form-এর মতো একটানা ধারাবাহিক না)।
  • শেষে অবশ্যই します বা しました থাকে।
にちようび テニス を したり、えいが を みたり します。
উচ্চারণ: nichiyoubi tenisu wo shitari, eiga wo mitari shimasu.
অর্থ: রবিবার টেনিস খেলি, সিনেমা দেখি (এইসব করি)।
নিয়ম ​4 い-Adj[い→く]/ な-Adj[な→に]/ Noun[に]+ なります
  • なります অর্থ হয়ে ওঠা — কোনো কিছুর পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়।
さむく なります。
উচ্চারণ: samuku narimasu.
অর্থ: ঠান্ডা হয়ে যাবে।
げんきに なります。
উচ্চারণ: genki ni narimasu.
অর্থ: সুস্থ হয়ে উঠবে।
25さいに なります。
উচ্চারণ: nijuugo sai ni narimasu.
অর্থ: ২৫ বছর বয়স হবে।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (20) →