Latest News
オンライン学習・練習

Grammar Lesson 17

ない Form বানানো, না করার অনুরোধ, বাধ্যবাধকতা

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Verb-এর ない Form বানানোর নিয়ম
  • Group-1: い-কার বর্ণ を あ-কারে বদলে ない বসে (かきます→かかない)। যদি ます-এর আগে い থাকে, তাহলে わ বসে (かいます→かわない)।
  • Group-2 ও Group-3: শুধু ます উঠিয়ে ない বসে (たべます→たべない, します→しない, きます→こない — এটা ব্যতিক্রম)।
よみます → よまない
উচ্চারণ: yomimasu → yomanai
অর্থ: পড়া → পড়বে না
たべます → たべない
উচ্চারণ: tabemasu → tabenai
অর্থ: খাওয়া → খাবে না
নিয়ম ​2 Verb ない Form + で ください
  • ভদ্রভাবে কাউকে কিছু না করার জন্য অনুরোধ করতে ব্যবহৃত হয়।
ここ で しゃしん を とらないで ください。
উচ্চারণ: koko de shashin wo toranaide kudasai.
অর্থ: দয়া করে এখানে ছবি তুলবেন না।
নিয়ম ​3 Verb ない Form (い উঠিয়ে) + なければ なりません
  • অবশ্যই করতে হবে (বাধ্যবাধকতা) বোঝাতে ব্যবহৃত হয়।
くすり を のまなければ なりません。
উচ্চারণ: kusuri wo nomanakereba narimasen.
অর্থ: ঔষধ অবশ্যই খেতে হবে।
নিয়ম ​4 Verb ない Form (い উঠিয়ে) + なくても いいです
  • না করলেও চলবে বোঝাতে ব্যবহৃত হয়।
あした こなくても いいです。
উচ্চারণ: ashita konakutemo ii desu.
অর্থ: আগামীকাল না আসলেও হবে।
নিয়ম ​5 Noun(time) + までに + Verb
  • までに অর্থ নাগাদ — নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ শেষ হবে বোঝাতে ব্যবহৃত হয়। (まで থেকে আলাদা — まで মানে সময় ধরে চলবে, までに মানে ঐ সময়ের মধ্যেই শেষ করতে হবে।)
かいぎ は 5じ までに おわります。
উচ্চারণ: kaigi wa goji made ni owarimasu.
অর্থ: ৫টার মধ্যে মিটিং শেষ হয়ে যাবে।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (18) →