একাধিক বাক্য জোড়া লাগানো (て Form), から (পরে), どうやって, どれ/どの
কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1একাধিক বাক্যকে て Form দিয়ে জোড়া লাগানো
Verb-এর ক্ষেত্রে: শেষ Verb ছাড়া বাকি সবগুলো Verb-কে て Form-এ আনতে হয়, শেষেরটা যেমন আছে তেমনই থাকে।
い-Adjective-এর ক্ষেত্রে: শেষটা ছাড়া বাকিগুলোর い উঠিয়ে くて বসে।
な-Adjective ও Noun-এর ক্ষেত্রে: শেষটা ছাড়া বাকিগুলোর পরে で বসে।
পুরো বাক্যের Tense নির্ধারণ হয় শেষ অংশ দিয়ে।
あさ ジョギング を して、シャワー を あびて、かいしゃ へ いきます。
উচ্চারণ: asa jogingu wo shite, shawaa wo abite, kaisha e ikimasu.
অর্থ: সকালে জগিং করে, গোসল করে, অফিসে যাই।
ミラーさん は わかくて、きれいです。
উচ্চারণ: miraa-san wa wakakute, kirei desu.
অর্থ: মিলার তরুণী এবং সুন্দরী।
さくらさん は にほんじんで、がくせいです。
উচ্চারণ: sakura-san wa nihonjin de, gakusei desu.
অর্থ: সাকুরা জাপানি নাগরিক এবং ছাত্রী।
নিয়ম 2Verb(1) て Form + から + Verb(2)
একটা কাজের পরপরই আরেকটা কাজ হবে বোঝাতে ব্যবহৃত হয় — から অর্থ এখানে "পরে"।
নিয়ম-১ অনেকগুলো বাক্য একত্র করতে পারে, কিন্তু এটা সাধারণত দুটো বাক্যের জন্য ব্যবহৃত হয়।
シャワー を あびて から かいしゃ へ いきます。
উচ্চারণ: shawaa wo abite kara kaisha e ikimasu.
অর্থ: গোসল করার পর অফিসে যাব।
নিয়ম 3Noun(1) + は + Noun(2) + が + Adjective
কারো/কোনো কিছুর একটা বিশেষ দিক সম্পর্কে বলতে ব্যবহৃত হয় — "সে গান গাইতে পারদর্শী" জাতীয়।
マリアさん は かみ が ながい です。
উচ্চারণ: maria-san wa kami ga nagai desu.
অর্থ: মারিয়ার চুল অনেক লম্বা।
নিয়ম 4どうやって
どうやって অর্থ কীভাবে বা কোন পথে — কোনো কাজ কীভাবে করবে তা জানতে ব্যবহৃত হয়।
だいがく まで どうやって いきますか。
উচ্চারণ: daigaku made douyatte ikimasu ka?
অর্থ: বিশ্ববিদ্যালয় পর্যন্ত কীভাবে যাবে?
নিয়ম 5どれ/どの + Noun
তিন বা ততোধিক জিনিসের মধ্যে থেকে কোনটা তা জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় (দুইটার বেলায় どちら ব্যবহৃত হয়)।
どれ-এর পরে কোনো Noun বসে না, কিন্তু どの-এর পরে অবশ্যই Noun বসে।
さくらさんの かさ は どれ ですか。
উচ্চারণ: sakura-san no kasa wa dore desu ka?
অর্থ: সাকুরার ছাতা কোনটা?
どの かさ は さくらさんの ですか。
উচ্চারণ: dono kasa wa sakura-san no desu ka?
অর্থ: কোন ছাতাটা সাকুরার?
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।