Latest News
オンライン学習・練習

Grammar Lesson 13

ほしい, Verb+たい (করতে চাওয়া), Place-এ করতে যাওয়া

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Noun + が + ほしい + です
  • ほしい একটি い-Adjective, কোনো Noun চাওয়া বোঝাতে ব্যবহৃত হয়।
  • Negative করতে い-Adjective এর নিয়মেই ほしくない হবে।
この くるま が ほしいです。
উচ্চারণ: kono kuruma ga hoshii desu.
অর্থ: এই গাড়িটা চাই।
この くるま が ほしくないです。
উচ্চারণ: kono kuruma ga hoshikunai desu.
অর্থ: এই গাড়িটা চাই না।
নিয়ম ​2 Verb এর ます Form → たい (করতে চাওয়া)
  • কোনো Verb জাতীয় কাজ করতে চাওয়া বোঝাতে Verb-এর ます উঠিয়ে たい বসে, তারপর です।
  • たい যুক্ত Sentence-এ を/が দুটোর যেকোনো একটা Particle বসানো যায়।
  • ほしい/たい শুধু প্রথম বা দ্বিতীয় ব্যক্তির চাওয়া বোঝাতে ব্যবহৃত হয়; তৃতীয় ব্যক্তির (he/she) চাওয়া বোঝাতে ほしがっています / たがっています ব্যবহৃত হয়।
わたし は てんぷら を たべたいです。
উচ্চারণ: watashi wa tempura wo tabetai desu.
অর্থ: আমি টেম্পুরা খেতে চাই।
さくらさん は くるま を ほしがって います。
উচ্চারণ: sakura-san wa kuruma wo hoshigatte imasu.
অর্থ: সাকুরা গাড়ি চায় (তৃতীয় ব্যক্তি)।
নিয়ম ​3 Noun(Place) + (Verb ます Form/Noun)に + いきます/きます/かえります
  • কোনো জায়গায় নির্দিষ্ট কাজ করতে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়।
  • ます/します উঠিয়ে に বসে (べんきょうします → べんきょうに)।
こうべ へ かいものに いきます。
উচ্চারণ: koube e kaimono ni ikimasu.
অর্থ: কোবেতে শপিং করতে যাব।
にほん へ べんきょうに きました。
উচ্চারণ: nihon e benkyou ni kimashita.
অর্থ: জাপানে পড়াশোনা করতে এসেছি।
নিয়ম ​4 どこか / なにか
  • どこか অর্থ যেকোনো জায়গা/কোথাও। なにか অর্থ যেকোনো কিছু।
なつやすみ は どこか へ いきましたか。
উচ্চারণ: natsuyasumi wa dokoka e ikimashita ka?
অর্থ: গ্রীষ্মের ছুটিতে কোথাও গিয়েছিলে কি?
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (14) →