Latest News
オンライン学習・練習

Grammar Lesson 14

Verb Group (1/2/3), て Form বানানো, ください, て+います

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Verb-এর Group চেনা (Group 1, 2, 3)
  • Group-1: ます-এর আগের বর্ণ い-কারের হয় (例: のみます, かえります)।
  • Group-2: ます-এর আগের বর্ণ え-কারের হয়, অথবা মাত্র ১টি বর্ণ থাকে (例: たべます, みます) — কিছু ব্যতিক্রম আছে: かります, たります, おります, できます, あびます, おきます (এগুলো দেখতে Group-1-এর মতো কিন্তু আসলে Group-2)।
  • Group-3: きます (আসা) ও します (করা) এবং します-যুক্ত শব্দ — যদি します বাদ দিলে বাকি অংশের অর্থের সাথে সম্পূর্ণ শব্দের অর্থ মিলে যায় (例: べんきょうします), তাহলে সেটাও Group-3।
のみます
উচ্চারণ: nomimasu
অর্থ: Group-1 এর Verb (み い-কার)।
たべます
উচ্চারণ: tabemasu
অর্থ: Group-2 এর Verb (べ え-কার)।
নিয়ম ​2 Verb-এর て Form বানানোর নিয়ম
  • Group-1: し→て, き/ぎ→いて/いで (いきます ব্যতিক্রম: いって), い/ち/り→って, み/び/に→んで।
  • Group-2 ও Group-3: ます উঠিয়ে শুধু て বসে (たべます→たべて, します→して, きます→きて)।
かきます → かいて
উচ্চারণ: kakimasu → kaite
অর্থ: লেখা → লিখে
のみます → のんで
উচ্চারণ: nomimasu → nonde
অর্থ: পান করা → পান করে
নিয়ম ​3 Verb て Form + ください
  • অনুরোধ, আমন্ত্রণ বা কাউকে কিছু বলতে ব্যবহৃত হয় — Verb-কে て Form-এ নিয়ে ください যোগ করা হয়।
ボールペン で なまえ を かいて ください。
উচ্চারণ: boorupen de namae wo kaite kudasai.
অর্থ: দয়া করে বলপেন দিয়ে নাম লিখুন।
নিয়ম ​4 Verb て Form + います
  • কোনো কাজ বর্তমানে চলছে (Present Continuous) বোঝাতে ব্যবহৃত হয়।
いま あめ が ふっています。
উচ্চারণ: ima ame ga futte imasu.
অর্থ: এখন বৃষ্টি হচ্ছে।
নিয়ম ​5 Verb ます Form → ましょうか
  • কাউকে সাহায্য করতে চাওয়া বা প্রস্তাব দিতে ব্যবহৃত হয় — "আমি কি করে দিতে পারি?" জাতীয়।
わたし は あなたの にもつ を もちましょうか。
উচ্চারণ: watashi wa anata no nimotsu wo mochimashou ka?
অর্থ: আমি কি আপনার ব্যাগটা ধরতে পারি?
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (15) →