Latest News
オンライン学習・練習

Grammar Lesson 1

は, です, じゃありません, か, も, の — বেসিক বাক্য গঠন

কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম ​1 Noun(1) [Subject] + は + Noun(2) [Object] + です。
  • সাধারণত একটা Affirmative (হ্যাঁ-বোধক) বাক্য এই গঠন দিয়ে লেখা হয়।
  • প্রথমে একটা Noun (Subject), তারপর は Particle, তারপর Noun (Object), শেষে です।
  • এখানে は মূলত "হা" পড়া হয়, কিন্তু এটা যখন Particle হিসেবে ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ হয় わ (ওয়া)-এর মতো।
  • は একটা Subject Marker Particle, ইংরেজির am/is/are-এর মতো কাজ করে।
  • です-এর নিজস্ব কোনো অর্থ নেই — বাক্যটাকে Polite (ভদ্র) করার জন্য এটা ব্যবহার করা হয়।
  • です থাকলে বাক্যটা Affirmative হয়, এবং এটা Verb ছাড়া শুধু Noun আছে এমন বাক্যে বসে।
わたし は がくせい です。
উচ্চারণ: watashi wa gakusei desu.
অর্থ: আমি একজন ছাত্র।
かのじょ は さくらさん です。
উচ্চারণ: kanojo wa Sakura-san desu.
অর্থ: সে (মেয়ে) হচ্ছে মিস সাকুরা।
かれ は いしゃ です。
উচ্চারণ: kare wa isha desu.
অর্থ: সে (ছেলে) একজন ডাক্তার।
নিয়ম ​2 Noun(1) [Subject] + は + Noun(2) [Object] + じゃありません/ではありません。
  • এই গঠন দিয়ে বাক্যকে Negative (না-বোধক) করা হয়।
  • এটা নিয়ম-১-এর মতোই, শুধু বাক্যের শেষে です-এর বদলে じゃありません / ではありません যোগ করা হয় বাক্যটাকে না-বোধক করার জন্য।
  • কথ্য জাপানিজে じゃありません বেশি ব্যবহৃত হয়, ではありません একটু বেশি formal।
わたし は がくせい じゃありません。
উচ্চারণ: watashi wa gakusei ja arimasen.
অর্থ: আমি একজন ছাত্র না।
かのじょ は さくらさん じゃありません。
উচ্চারণ: kanojo wa Sakura-san ja arimasen.
অর্থ: সে (মেয়ে) মিস সাকুরা না।
かれ は いしゃ ではありません。
উচ্চারণ: kare wa isha de wa arimasen.
অর্থ: সে (ছেলে) একজন ডাক্তার না।
নিয়ম ​3 Noun(1) [Subject] + は + Noun(2) [Object] + ですか。
  • এই গঠন দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়।
  • এটা নিয়ম-১-এর বাক্যের শেষে です-এর সাথে か যোগ করলেই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়।
  • জাপানিজে প্রশ্নবোধক বাক্যের শেষে বাংলার মতো "?" চিহ্ন লেখা আবশ্যক না, か-ই যথেষ্ট (তবে লেখার সুবিধার জন্য অনেক সময় "?" ও যোগ করা হয়)।
わたし は がくせい ですか。
উচ্চারণ: watashi wa gakusei desu ka?
অর্থ: আমি কি একজন ছাত্র?
かれ は いしゃ ですか。
উচ্চারণ: kare wa isha desu ka?
অর্থ: সে (ছেলে) কি একজন ডাক্তার?
নিয়ম ​4 Noun + も
  • も-এর অর্থ হলো "ও" (also/too)।
  • যখন আমরা বলি "আমি একজন ছাত্র, সে-ও একজন ছাত্র" — এখানে "সে-ও" বোঝাতে は-এর বদলে も Particle ব্যবহার করা হয়।
わたし は がくせい です。かれも がくせい です。
উচ্চারণ: watashi wa gakusei desu. kare mo gakusei desu.
অর্থ: আমি একজন ছাত্র, সে-ও একজন ছাত্র।
わたし は かいしゃいん です。あなたも かいしゃいん ですか。
উচ্চারণ: watashi wa kaishain desu. anata mo kaishain desu ka?
অর্থ: আমি কোম্পানিতে চাকরি করি, আপনিও কি কোম্পানির চাকরিজীবী?
নিয়ম ​5 Noun(1) + の + Noun(2)
  • の-এর বাংলা অর্থ হলো "র" বা "এর"।
  • "আমি একজন বাংলাদেশের নাগরিক" — এখানে "বাংলাদেশের" শব্দে যে "র" আছে, সেই "র"-এর জন্য の Particle বসে।
NOTE: の-এর আরেকটা ব্যবহার: わたし (আমি) + の = わたしの (আমার)। একইভাবে あなた→あなたの (তোমার/আপনার), だれ→だれの (কার), どこ→どこの (কোথাকার)।
わたし は バングラデシュの じん です。
উচ্চারণ: watashi wa Bangladesh no jin desu.
অর্থ: আমি বাংলাদেশের নাগরিক।
わたし は ふじ だいがくの がくせい です。
উচ্চারণ: watashi wa Fuji daigaku no gakusei desu.
অর্থ: আমি ফুজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
নিয়ম ​6 ~さん
  • ~さん-এর নিজস্ব কোনো অর্থ নেই।
  • কাউকে নাম ধরে ডাকার সময় সম্মান প্রদর্শনের জন্য নামের শেষে ~さん ব্যবহার করা হয়।
  • নিজের নাম বলার সময় নামের পরে ~さん যোগ করা হয় না।
こちら は さとうさん です。
উচ্চারণ: kochira wa Satou-san desu.
অর্থ: ইনি হলেন মিস্টার/মিস সাতো।
わたし は ミラー です。
উচ্চারণ: watashi wa Miller desu.
অর্থ: আমি হচ্ছি মিলার (নিজের নাম বলার সময় さん যোগ করা হয় না)।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।
পরের Lesson (2) →