Latest News

Zero Service Charge Scholarship — আবেদন

JULY 2027 সেশন · শেষ তারিখ 30 Nov 2026

১. নিয়ম পড়ুন ও রাজি হন২. তথ্য দিন৩. অনলাইন পরীক্ষা

নিচের নিয়মগুলো মন দিয়ে পড়ুন। একদম শেষে প্রতিটা শর্তে টিক দিয়ে রাজি হলে তবেই ফর্ম আর পরীক্ষা খুলবে।

এক নজরে

🎁

কী পাবেন

  • Manaberu-র সার্ভিস চার্জ 130,000 টাকা পুরোটাই মাফ
  • শুধু প্রসেসিং ফি 35,000 টাকা দিতে হবে
  • জাপানে আবেদন থেকে ভিসা পর্যন্ত আমাদের পুরো সাপোর্ট
  • প্রতি সেশনে 2 জন এই সুযোগ পাবে

এর মধ্যে পড়ে না: জাপানের স্কুলের টিউশন ও ভর্তি ফি, হোস্টেল, বিমান ভাড়া, sponsor-এর আর্থিক কাগজপত্র।

✅

কারা আবেদন করতে পারবে

  • HSC / আলিম / ডিপ্লোমা বা তার উপরে পাস
  • NAT বা JLPT-তে 100 বা তার বেশি নম্বর (মার্কশিট লাগবে)
  • জাপানে গিয়ে সত্যিই পড়াশোনা করার ইচ্ছা ও মানসিক প্রস্তুতি
  • জিতলে এই সেশনেই Manaberu-র মাধ্যমে জাপানে আবেদন করতে রাজি
🆓

অংশ নিতে খরচ

  • আবেদন: ফ্রি
  • অনলাইন পরীক্ষা: ফ্রি
  • অফিস পরীক্ষা ও ড্র: ফ্রি
  • শুধু ঢাকা অফিসে আসার যাতায়াত খরচ নিজের

একজন এক সেশনে একবারই আবেদন করতে পারবে।

বিজয়ী কীভাবে বাছাই হয় — ৫টা ধাপ

সব আবেদনকারী→সেরা 10 জন (+4 অপেক্ষমাণ)→অফিস পরীক্ষায় 24+ পাওয়া সবাই→2 জন বিজয়ী
  1. অনলাইনে আবেদন ও পরীক্ষা

    নিয়ম পড়ে রাজি হয়ে ফর্ম পূরণ করবেন। জমা দিলেই 50 নম্বরের পরীক্ষা (30 মিনিট) — ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে।

    প্রশ্ন: কাঞ্জি, শব্দ, পার্টিকেল, ব্যাকরণ (N5 মানের)
  2. যাচাই ও বাছাই

    নম্বর অনুযায়ী তালিকা হবে, মার্কশিট মিলিয়ে দেখা হবে। সেরা 10 জন পরের ধাপে যাবে, পরের 4 জন অপেক্ষমাণ থাকবে।

    ফলাফল আসবে ইমেইলে ও এই পাতায়
  3. ঢাকা অফিসে পরীক্ষা

    Manaberu Green Road অফিসে বসে 30 নম্বরের পরীক্ষা — নিজের মোবাইলে বা খাতায়। প্রশ্ন একটু কঠিন।

    24 বা তার বেশি পেলে পাস
  4. সবার সামনে Final Random Draw

    সেদিনই, সবার সামনে (ফেসবুক লাইভে) পাস করা সবার নাম থেকে কম্পিউটারে এলোমেলোভাবে 2 জন বিজয়ী আর 2 জন অপেক্ষমাণ বাছাই হবে।

    কারও হাত নেই — সব রেকর্ড থাকে
  5. বিজয়ীর জাপানে আবেদন

    বিজয়ী শুধু প্রসেসিং ফি দিয়ে কাগজপত্র জমা দেবে, বাকি সব — জাপানে আবেদন থেকে ভিসা পর্যন্ত — আমরা করব।

    সার্ভিস চার্জ: ০ টাকা

বিশেষ পরিস্থিতিতে কী হবে

যদিঅফিস পরীক্ষায় 2 জন বা তার কম পাস করে→ ড্র লাগবে না, তারাই সরাসরি বিজয়ী
যদিঅফিস পরীক্ষায় কেউই পাস না করে→ এবার কোনো বিজয়ী নেই। তবে অফিস পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাওয়া 2 জন সার্ভিস চার্জে 65,000 টাকা ছাড় পাবে
যদিপ্রথম ধাপে পাস করা কেউ অফিস পরীক্ষায় না আসে→ অপেক্ষমাণ তালিকা থেকে ক্রম অনুযায়ী ডাকা হবে
যদিবিজয়ী সরে যায় বা সময়মতো কাগজ না দেয়→ ড্র-এর অপেক্ষমাণ ১, তারপর ২ নম্বর সুযোগ পাবে
যদিবিজয়ীর COE না হয়→ পরের সেশনে একই সুবিধায় আবার আবেদন করতে পারবে
যদিঅনলাইন পরীক্ষায় নম্বর সমান হয়→ যে কম সময়ে শেষ করেছে, তারপর যার NAT/JLPT নম্বর বেশি, সে এগিয়ে
যদিনকল, ভুল তথ্য বা অন্যকে দিয়ে পরীক্ষা ধরা পড়ে→ যেকোনো ধাপে সরাসরি বাদ

শর্তে রাজি হন

প্রতিটা লাইন পড়ে টিক দিন। সবগুলোতে টিক না দিলে পরীক্ষা শুরু করা যাবে না।