Latest News
オンライン学習・練習

Kanji Quiz 2

পরের ১০টি কাঞ্জি — 九, 十, 月, 火水木金土, 百, 千

কীভাবে শিখবেন: নিচে প্রতিটা কাঞ্জির অর্থ, বিভিন্ন reading (উচ্চারণ) কখন ব্যবহার হয় তার নিয়ম, এবং একটা উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।

Nine — নয় (৯)

きゅう — সংখ্যা গণনার সাধারণ reading
— শুধু ৯ তারিখ, সেপ্টেম্বর মাস (九月), ও ৯টা বাজে (九時) বলার ক্ষেত্রে
九 時 です。
উচ্চারণ: くじ です。
অর্থ: ৯টা বাজে।

Ten — দশ (১০)

とお — জিনিসপত্র গণনায় (১০টা) এবং ১০ তারিখ বলার ক্ষেত্রে
じゅう — সাধারণ সংখ্যা গণনার reading (例: 二十 = にじゅう = ২০)
りんごが 十 あります。
উচ্চারণ: りんごが とお あります。
অর্থ: ১০টা আপেল আছে।

Month / Moon — মাস / চাঁদ

つき — একা বসলে — চাঁদ অর্থে
がつ — ১-১২ সংখ্যার পরে বসলে — মাসের নাম বোঝাতে (例: 一月 = いちがつ = জানুয়ারি)
げつ — 来月/今月/先月, বা সোমবার (月曜日) বলার ক্ষেত্রে
月 が とても きれいです。
উচ্চারণ: つき が とても きれいです。
অর্থ: চাঁদটি অনেক সুন্দর।

Fire — আগুন

— একা বসলে — আগুন অর্থে
— মঙ্গলবার (火曜日) বলার ক্ষেত্রে
火 は あぶないです。
উচ্চারণ: ひ は あぶないです。
অর্থ: আগুন বিপজ্জনক।

Water — পানি

みず — একা বসলে — পানি অর্থে
すい — বুধবার (水曜日) বলার ক্ষেত্রে
水 を のみたいです。
উচ্চারণ: みず を のみたいです。
অর্থ: পানি খেতে চাই।

Wood / Tree — গাছ / কাঠ

— একা বসলে — গাছ/কাঠ অর্থে
もく — বৃহস্পতিবার (木曜日) বলার ক্ষেত্রে
木 の したに ねこが います。
উচ্চারণ: き の したに ねこが います。
অর্থ: গাছের নিচে বিড়াল আছে।

Money / Gold — টাকা / স্বর্ণ

かね — 「お」এর পরে বসলে (お金) — টাকা অর্থে
きん — শুক্রবার (金曜日) বলার ক্ষেত্রে, অথবা একা বসলে স্বর্ণ (Gold) অর্থে
お金 が たくさん あります。
উচ্চারণ: おかね が たくさん あります。
অর্থ: অনেক টাকা আছে।

Earth / Soil — মাটি

— শনিবার (土曜日) বলার ক্ষেত্রে
土 よう日 は 休みです。
উচ্চারণ: どようび は やすみです。
অর্থ: শনিবার ছুটি।

Hundred — একশ (১০০)

ひゃく — সংখ্যা বা টাকা গণনায় ১০০ বোঝাতে
百 円 を かして ください。
উচ্চারণ: ひゃく えん を かして ください。
অর্থ: দয়া করে ১০০ ইয়েন ধার দিন।

Thousand — এক হাজার (১০০০)

せん — সংখ্যা বা টাকা গণনায় ১০০০ বোঝাতে
千 円 を かして ください。
উচ্চারণ: せん えん を かして ください。
অর্থ: দয়া করে ১০০০ ইয়েন ধার দিন।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।