কীভাবে শিখবেন: নিচে এই Lesson-এর প্রতিটা গ্রামার নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া আছে। সবগুলো ভালোভাবে পড়ে নিচের "Start Quiz" বাটনে ক্লিক করে নিজেকে যাচাই করুন।
নিয়ম 1Plain Form + と + おもいます
おもいます অর্থ মনে করা — কোনো অনুমান বা মতামত প্রকাশ করতে ব্যবহৃত হয়।
と-এর আগে Verb, Noun, い-Adj, な-Adj যাই থাকুক না কেন, তা অবশ্যই Plain Form-এ থাকতে হবে।
あした あめ が ふると おもいます。
উচ্চারণ: ashita ame ga furu to omoimasu.
অর্থ: আগামীকাল বৃষ্টি হবে বলে মনে করি।
にほん は ぶっか が たかいと おもいます。
উচ্চারণ: nihon wa bukka ga takai to omoimasu.
অর্থ: জাপানের পণ্যের দাম বেশি বলে মনে করি।
নিয়ম 2Plain Form + と + いいます
কারো কথা অন্যকে জানাতে ব্যবহৃত হয়। হুবহু কথা বলতে [ ] ব্র্যাকেটে রেখে বলা হয়, নিজের ভাষায় বললে Plain Form ব্যবহৃত হয়।
ねる まえに [おやすみなさい] と いいます。
উচ্চারণ: neru mae ni [oyasuminasai] to iimasu.
অর্থ: ঘুমানোর আগে "শুভ রাত্রি" বলি।
নিয়ম 3Verb/い-Adj/な-Adj/Noun-এর Plain Form + でしょう
でしょう অর্থ "তাই না" — কোনো কিছু নিশ্চিত করতে বাক্যের শেষে বসে।
な-Adjective এবং Noun-এর Plain Form-এ থাকা だ でしょう-এর আগে বসে না।
あした パーティ に いくでしょう。
উচ্চারণ: ashita paati ni iku deshou.
অর্থ: আগামীকাল পার্টিতে যাবে, তাই না?
この くるま は きれいでしょう。
উচ্চারণ: kono kuruma wa kirei deshou.
অর্থ: এই গাড়িটা সুন্দর, তাই না?
নিয়ম 4Noun-1(Place) + で + Noun-2 + が + あります
কোনো অনুষ্ঠান/পার্টি/খেলা কোথাও অনুষ্ঠিত হবে বোঝাতে ব্যবহৃত হয়।
あした にほん で パーティ が あります。
উচ্চারণ: ashita nihon de paati ga arimasu.
অর্থ: আগামীকাল জাপানে পার্টি অনুষ্ঠিত হবে।
নিয়ম 5Verb ない Form + と
なければなりません-এর মতোই "করতেই হবে" অর্থ বোঝায়, সংক্ষিপ্ত রূপ।
もう かえらないと ようじ が あります。
উচ্চারণ: mou kaeranai to youji ga arimasu.
অর্থ: এখনই বাসায় ফিরতে হবে, কাজ আছে।
Quiz শুরু করার আগে নাম দিন — শেষে স্কোরের সাথে এটা সেভ হবে। বিস্তারিত Privacy Policy-তে দেখুন।